২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে প্রতারকচক্রের ৭ সদস্য আটক

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি মুদ্রা বিনিময়ের নামে প্রতারণার সঙ্গে জড়িত অভিযোগে সাত জনকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 01:58 PM

Updated : 20 Aug 2022, 12:58 PM

এরা হলেন- সোবহান ওরফে মামুন, এনায়েত মিয়া, আজগর শেখ, খিজির মোল্লা, আজিজুল মোল্লা, সায়েক শেখ ও নজরুল।

রোববার রাতে ঢাকা হাউজিং এলাকা থেকে তাদের আটক করা হয় বলে মোহাম্মদপুর থানার এসআই সানাউল হক জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আটককৃরা ডলার বিনিময়ের নামে সাধারণ মানুষকে জাল টাকা দিত।

“তারা মলম দিয়ে ও ঘুমের ওষুধ খাইয়ে সাধারণ মানুষের সর্বস্ব কেড়ে নিত বলেও অভিযোগ পাওয়া গেছে।”

তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।