২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলা একাডেমিতে ‘চারুপাঠ কর্মশালা’

সংস্কৃতির বিভিন্ন বিষয়ের তিন শতাধিক শিল্পী ও প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ‘চারুপাঠ কর্মশালা’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 10:23 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

শুক্রবার বিকাল ৪টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।

শিল্পকলা একাডেমি চারুকলা বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সংগীত, নৃত্য, নাট্য, আবৃত্তি ও চারুকলার সংগঠক, শিল্পী ও প্রশিক্ষণার্থীরা অংশ নিচ্ছেন।

কর্মশালায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘চারুপাঠ কর্মশালা’ প্রবীণ শিল্পীদের বিষয়ে আলোচনা ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ। নবীনদের বিষয়ে আলোচনা ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন শিল্পী শাওন আকন্দ।

একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, “সংস্কৃতির বিভিন্ন বিষয়ে এ ধরনের কর্মশালা প্রতিমাসেই আয়োজন করা হবে। যার শুরু হলো ‘চারুপাঠ কর্মশালা’র মাধ্যমে।”