মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী ও আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম ও প্রতিবন্ধী শিশু এবং আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবনে বৃহস্পতিবার এই ইফতারের আয়োজন করেন প্রধানমন্ত্রী।
ইফতারের আগে প্রধানমন্ত্রী বিভিন্ন টেবিল ঘুরে অতিথিদের সঙ্গে কথা বলেন এবং কুশল বিনিময় করেন।
এর পর দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন।
