২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশিকার মাহবুব-উল-করিম স্মরণে সভা

প্রশিকা’র প্রধান নির্বাহী প্রয়াত মাহবুব-উল-করিমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে স্মরণসভা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2016, 11:41 PM

Updated : 20 Aug 2022, 12:53 PM

শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই স্মরণসভা হয় বলে প্রশিকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, প্রশিকা’র গভার্নিং বডির চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এই স্মরণসভায় কবি আসাদ চৌধুরী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় প্রশিকার প্রতিষ্ঠাতা সদস্য এইচ নোমান চৌধুরী, গভর্নিং বডির ট্রেজারার রোকেয়া ইসলাম, প্রিপ ট্রাস্ট্রের নির্বাহী পরিচালক এ্যারোমা দত্ত, মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাহবুব-উল-করিমের ব্যক্তিগত সততা এবং স্বচ্ছ চিন্তাধারা আগামীতে উন্নয়ন কর্মকাণ্ডে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেন বক্তরা।

মস্তিস্কের রক্তক্ষরণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎধীন অবস্থায় গত ৭ মে মারা যান প্রাবন্ধিক ও কবি মাহবুব-উল-করিম।