২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে খালে তরুণীর লাশ

রাজধানীর বাড্ডার একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 11:54 AM

Updated : 20 Aug 2022, 12:45 PM

আনুমানিক ২৩ বছর বয়সী ওই তরুণীর পরণে ছিল সালোয়ার কামিজ। তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বাড্ডা থানার ওসি এম এ জলিল জানান, বৃহস্পতিবার সকালে বাড্ডার একশ ফুট রাস্তার শেষ মাথায় বেরাইদ শ্মশান ঘাটের খালে লাশটি পাওয়া যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মৃতদেহে কোনো ধরনের জখমের চিহ্ন নেই। খালের পাশ দিয়ে নতুন রাস্তা রয়েছে; হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাবশত পড়ে গিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

বেরাইদ ইউনিয়নের লোকজনের মাধ্যমে ওই তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।