কলকাতা বিমানবন্দরে সোনাসহ বাংলাদেশি আটক
ভারতের কলকাতা বিমানবন্দরে সোনাসহ এক বাংলাদেশি আটক হয়েছেন।
এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের সদস্যরা আগেই খবর পেয়ে ওই বাংলাদেশিকে আটক করেন।
বিমানবন্দরের এক শুল্ক কর্মকর্তা আইএএনএসকে বলেন, কাইয়ুম নামে ওই ব্যক্তির কাছে ১২টি সোনার বার পাওয়া যায়। প্রায় সোয়া এক কেজি ওজনের এই সোনার দাম প্রায় অর্ধ কোটি টাকা।
