২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে কুয়েতে নতুন বাংলাদেশি দূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের নতুন দূত এস এম আবুল কালাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 07:54 PM

Updated : 20 Aug 2022, 12:43 PM

সোমবার বিকালে নতুন রাষ্ট্রদূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ, আধা-দক্ষ জনশক্তি রপ্তানির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।”

এছাড়া রাষ্ট্রপতি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার জন্য রাষ্ট্রদূতকে আহ্বান জানান। এছাড়া দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান।

রাষ্ট্রদূত আবুল কালাম তার কর্মকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন বলে জানান প্রেস সচিব।