২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট অধিবেশন বসছে ১ জুন

জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসছে আগামী ১ জুন। ওই দিন বিকাল পাঁচটায় অধিবেশন শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 07:40 PM

Updated : 12 Apr 2022, 02:03 AM

রোববার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন।

শুরু হতে যাওয়া অধিবেশনটি দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশন। এই অধিবেশনেই ২ জুন ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যাবলী নির্ধারণ করা হবে।

বাজেট পেশের পর অধিবেশন জুড়েই সংসদ সদস্যরা প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নেবেন।

গত ৫ মে শেষ হয় সংসদের দশম অধিবেশন।