২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশের আট কেন্দ্রে ৮৯.৩৭% পাস

এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় বিদেশের আটটি কেন্দ্রে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৮৯ দশমিক ৩৭ শতাংশ পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১১২ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 04:01 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

গত বছর বিদেশের কেন্দ্রে ৯৭ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। সেই হিসেবে এবার বিদেশকেন্দ্রে পাসের হার কমেছে ৮ দশমিক ২৯ শতাংশ পয়েন্ট।

বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এসএসসির ফলের অনুলিপি তুলে দেওয়ার পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, “এবার বিদেশের আটটি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৩৯৫ জনের মধ্যে থেকে পাস করেছে ৩৫৩ জন, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১২ জন।”

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৮৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।