সুধা সদনে ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীর মিলাদে শেখ হাসিনা
পরমাণু বিজ্ঞানী ড.এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীতে তার বাসভবন সুধা সদনে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে।
স্বামীর জন্য সোমবার বাদ মাগরিব আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন।
এছাড়াও জাতীয় সংসদের সদস্য, আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতা, ওয়াজেদ মিয়ার আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা মিলাদে অংশ নেন।
বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ হেলালউদ্দিন, শেখ ফজলে নূর তাপস, শেখ সালাউদ্দিন জুয়েল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ওয়াজেদ মিয়া ২০০৯ সালে মারা যান।
