২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি: ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে বিচারিক তদন্তের নির্দেশ

মোটরসাইকেল থামিয়ে এক আইনজীবীর কাছে দুই হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে ঢাকা মহানগর পুলিশের এক ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 03:55 PM

Updated : 20 Aug 2022, 12:40 PM

মতিঝিল জোনে কর্মরত মো. সেলিমের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফুল ইসলামের করা অভিযোগ শুনে  সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ আদেশ দেন।

অভিযোগে বলা হয়, ৪ মে সার্জেন্ট সেলিম শাপলা চত্বরের কাছে শরীফুলের মোটরসাইকেল থামান। তার সব কাগজপত্র দেখানোর পরও সেলিম তার কাছে দুই হাজার টাকা দাবি করেন। তা না হলে শরীফুলের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন।  

টাকা না দেওয়ায় ওই ট্রাফিক সার্জেন্ট ১৯৮৮ সনের মোটরযান অধ্যাদেশের ১৫৫ ধারায় শরীফুলের ‍বিরুদ্ধে একটি মামলা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

সেলিমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাদীর পক্ষে সোমবার আদালতের কাছে অভিযোগ করেন আইনজীবী আসাদুজ্জামান মনির।