২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসসির সদস্য হলেন মোখলেছুর রহমান

অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. মোখলেছুর রহমানকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 10:25 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

রাষ্ট্রপতি তার ক্ষমতাবলে মোখলেছুরকে ওই পদে নিয়োগ দিয়েছেন উল্লেখ করে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ভূমি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকার সময় ২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারি জ্যেষ্ঠ সচিব হন মোখলেছুর। ওই বছরের ৪ মার্চ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান তিনি।

১৯৮১ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোখলেছুর খাদ্য, শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন।

মোখলেছুর রহমানকে নিয়ে পিএসসির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জন। মোহাম্মদ সাদিক কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে আছেন।