মোহাম্মদপুরে টং ঘরে অগ্নিকাণ্ড
রাজধানীর মোহাম্মদপুরে সুইসগেইট বেড়িবাঁধের কয়েকটি টং ঘরে অগ্নকাণ্ড হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে এ আগুন লাগে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক জানান।
তিনি বলেন, বেড়িবাঁধের পাশে ময়লার স্তুপ রয়েছে; তার পাশে কয়েকটি টং ঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে অগ্নিকাণ্ডের কারণ ও আগুনে কয়টি টং ঘর পুড়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি অগ্নিনির্বাপক বাহিনীর কর্মকর্তা পলাশ।
তিনি বলেন, “তদন্ত শেষে তা জানা যাবে।”
