২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ হাজার টাকা মুচলেকায় ঈশানার জামিন

তথ্য প্রযুক্তি আইনের মামলায় ১০ হাজার টাকা মুচলেকায় নিম্ন আদালত থেকে জামিন নিয়েছেন মডেল ও অভিনেত্রী মৌনিতা খান ঈশানা।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2016, 05:05 PM

Updated : 20 Aug 2022, 12:34 PM

প্রযোজক মারুখ খান প্রেমের করা এই মামলায় এই মাসের শুরুতে হাই কোর্ট থেকে আগাম জামিন পেয়েছিলেন ঈশানা।

তার মেয়াদ শেষে পর বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান তিনি।

আদালত শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন বলে ঈশানার আইনজীবী এমদাদুল হক লাল বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে জানিয়েছেন।

গত ১ মার্চ প্রযোজক মারুফ উত্তরা (পশ্চিম) থানায় করা এই মামলায় অভিযোগ করেন, শুটিং সেটে তার অনুপস্থিতে ঈশানা তাকে গালাগালি করেন এবং ফেইসবুকে তাকে নিয়ে মানহানিকর স্ট্যাটাস দেন।

Image
মৌনিতা খান ঈশানা

মৌনিতা খান ঈশানা

এতে সুনামহানি ও সামাজিক ও আর্থিকভাবে এক কোটি টাকা ক্ষতি হয়েছে দাবি করে মানহানির অভিযোগ এনেও ঈশানার বিরুদ্ধে আরেকটি মামলা করেন মারুফ।

মানহানির ওই মামলায় গত ৫ এপ্রিল ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সূচনার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছিলেন ঈশানা।

২০০৮ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার-আপ ঈশানা বেশ কিছু বিজ্ঞাপনচিত্রের মডেল হওয়ার পর অভিনয়ে নাম লেখান।  

পুরনো খবর:

প্রেমের মামলায় ঈশানাকে গ্রেপ্তারে পরোয়ানা