২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2016, 01:34 PM

Updated : 12 Apr 2022, 01:57 AM

নিহত মাকসুদা আক্তার (২২) ওই এলাকার জাহিদ হোসেনের স্ত্রী।

খিলগাঁও থানার এসআই নাসির উদ্দিন হাওলাদার জানান, বুধবার রাতে সিপাহীবাগে ওই দম্পতির নিজেদের বাসায় এই ঘটনা ঘটে।

স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, “বুধবার রাতে বাসার সিলিং ফ্যানের সঙ্গে মাকসুদার ঝুলন্ত দেহ পাওয়া যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

হাসপাতালে নিবন্ধনের নথিতে ওই গৃহবধূর বাসার ঠিকানা ২০৫ সিপাহীবাগ ভুইয়াপাড়া এবং গলায় ফাঁসে তার মৃত্যু হয়েছে বলে লেখা আছে।

তাৎক্ষণিকভাবে এই বিষয়ে আর কোনো তথ্য জানাতে পারেননি এসআই নাসির।

বৃহস্পতিবার দুপুরে তিনি হাসপাতালে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরিতে ব্যস্ত রয়েছেন বলে জানান।

খিঁলগাও থানার ওসি মাইনুল ইসলাম বলেন, “গৃহবধূকে হত্যা করা হয়েছে এমন কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি।

“প্রাথমিকভাবে ওই মৃত্যুকে আত্মহত্যা বলে মনে হয়। প্রয়োজনীয় পরীক্ষা শেষে সেটি নিশ্চিত হওয়া যাবে।”