২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় মাদক বিক্রির দায়ে ১২ জনের কারাদণ্ড

রাজধানীর নয়টি থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রিতে জড়িত থাকার দায়ে ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 09:52 PM

Updated : 20 Aug 2022, 12:33 PM

বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর উত্তরখান, কলাবাগান, শাহবাগ, রমনা, খিলগাঁও, মতিঝিল, যাত্রাবাড়ী, কদমতলী, ওয়ারী থানা এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সুমন সরকার (২৪), পারভেজ (২২), আলিম (৩০), নজরুল ইসলাম (৩৫), বাবুল (৩৪), রবিউল ইসলাম (২৬), শামসুদ্দিন আহমেদ টুটুল (৪২), রাশেদ খান সেতু (২২), মো. কানন মিয়া (২০), আবদুল হাকিম (২৮), মো. শহীদ (৩৫) এবং রিপন আহমেদ কালু (২৮)।

এদের মধ্যে মাদক বিক্রির দায়ে রিপন আহমেদ কালু ও আলিমকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড, পাঁচজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি পাঁচজনকে আট মাস ও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান ম্যাজিস্ট্রেট মশিউর।

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি, ইভটিজিং, ভেজাল প্রতিরোধ, ছিনতাই ও অজ্ঞান পার্টির অপতৎপরতা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বলেও জানান তিনি।