কুড়িলে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর কুড়িলে কাজীবাড়ির কাছে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার আগুন লাগার খবর পেয়ে আধঘণ্টার মধ্যেই তারা তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ভাটার থানার ওসি মুত্তাকিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছয় তলা ভবনের তিন তলায় একটি বায়িং হাউজের অফিসে আইপিএস থেকে আগুনের সূত্রপাত। দমকলকর্মীরা তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।”
আগুন তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।
