ভারতীয় হাই কমিশনারের পদ্মা সেতু প্রকল্প পরিদর্শন
পদ্মা সেতু নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আমন্ত্রণে শনিবার তিনি এই প্রকল্প এলাকা পরিদর্শন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকার ভারতীয় হাই কমিশন।
পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি সন্তোষ প্রকাশ করে হাই কমিশনার আশা প্রকাশ করেন, সেতুটি নির্মাণ শেষ হলে তা বাংলাদেশের জিডিপি বাড়াবে। একই সঙ্গে ঢাকার সঙ্গে দেশের পশ্চিমাঞ্চলসহ অন্যান্য এলাকা এবং ভারতের যোগাযোগ সহজ করবে।
