ঢাকায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
রাজধানীর গাবতলীতে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ মারা গেছেন।
নিহতের নাম নীলু চন্দ্র ঘোষ(৫৮)।
দারুস সালাম থানার উপ পরিদর্শক নওশের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুরে গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় একটি মিনিবাস তাকে ধাক্কা দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নীলু দুই মেয়ে ও স্ত্রী নিয়ে গাবতলীর ২০৯ নম্বর বাগবাড়ি এলাকায় ভাড়া থাকতেন।
বাড়ির মালিক মো. মোমিন বলেন, গাবতলীর বিভিন্ন বাস কাউন্টারে নীলু বাসে যাত্রী তুলে দিতেন।
