কমলাপুরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩
ঢাকার কমলাপুর রেল স্টেশনে ছয়শ’ ইয়াবা ও তিন কেজি গাঁজাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।
ফাইল ছবি
শনিবার সকালে চট্টগ্রাম থেকে আসা তূর্ণা নিশিথা ট্রেনের একটি বগি থেকে এ তিনজনকে আটক করা হয় বলে ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানিয়েছেন।
“আলমগীরের পকেটে টিস্যুর মধ্যে ইয়াবাগুলো লুকানো ছিল। বাকি দু’জনের কাছ থেকে তিন কেজি গাঁজা পাওয়া যায়।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর চট্টগ্রাম আর লিটন ও শরিফ ভৈরব থেকে ট্রেনে উঠে বলে ওসি জানিয়েছেন। তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
