২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় হোটেলকক্ষে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

রাজধানীর ফার্মগেইটের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 08:15 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

নিহত আশরাফ উদ্দিন (৩০) পোশাক ব্যবসায়ী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

তেজগাঁও থানার ওসি মাযহারুল ইসলাম বলেন, “মঙ্গলবার দুপুরে হোটেল গিভেন্সির ১২ তলার একটি কক্ষ থেকে আশরাফ ‍উদ্দিনের মৃতদেহ উদ্ধার করা হয়।

“গলায় কাপড় পেঁচানো আশরাফের মৃতদেহ ফ্যানের সঙ্গে ঝুলছিল।”

হোটেলকর্মীদের বরাত দিয়ে ওসি জানান, আশরাফের একটি বায়িং হাউজ আছে। তিনি প্রায়ই এই হোটেলে এসে থাকতেন। সবশেষ সোমবার হোটেলে উঠেছিলেন তিনি।

আশরাফের বাড়ি গাজীপুরের কালিয়াকৈরে।