২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীকে যৌন হয়রানি করায় ঢাবির হলকর্মীর সাজা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের এক ছাত্রীকে যৌন হয়রানি করায় এক কর্মচারীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 11:32 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

মোহাম্মদ আলী নামে ওই কর্মচারীকে সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালত এই সাজা দেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী।

মোহাম্মাদ আলী সুফিয়া কামাল হলের লন্ড্রিতে কাজ করতেন।

এক ছাত্রী রোববার রাত সাড়ে ৯টার দিকে হলের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় লন্ড্রিতে গেলে একা পেয়ে ওই কর্মচারী যৌন হয়রানি করে বলে হলের ছাত্রীরা জানায়।   

ওই ছাত্রী চিৎকার করলে অন্য ছাত্রীরা গিয়ে মোহাম্মদ আলীকে ধরে ফেলে। খবর পেয়ে রাতেই ওই কর্মচারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানান ভারপ্রাপ্ত প্রক্টর।

তিনি বলেন, সোমবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে লাঞ্ছনার দায়ে মোহাম্মদ আলীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।