২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্যে সৈয়দ হক লন্ডনে

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 11:32 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

কবির সঙ্গে তার স্ত্রী আনোয়ারা সৈয়দ হকও গেছেন বলে জানিয়েছেন জাতীয় কবিতা পরিষদের সাবেক সভাপতি কবি মুহাম্মদ সামাদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে তিনি (সৈয়দ হক) গুরুতর অসুস্থ ছিলেন। শুক্রবার উন্নত চিকিৎসার জন্যে লন্ডনের রয়্যাল মার্সডেন হাসপাতালের উদ্দেশে রওয়ানা দিয়েছেন তিনি।”

সৈয়দ হকের ছেলে যুক্তরাজ্যে রয়েছেন। সেখানে ইতোমধ্যে তার চিকিৎসাও শুরু হয়েছে।

কবিতা, নাটক, গল্প-উপন্যাসসহ সাহিত্যের সব শাখায় বিচরণকারী সৈয়দ হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।

একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কার পাওয়া এই সাহিত্যিকের হাত দিয়ে ‘খেলারাম খেলে যা’, ‘নীল দংশন’, ‘মৃগয়া’, ‘সীমানা ছাড়িয়ে’, ‘আয়না বিবির পালা’সহ বহু পাঠকপ্রিয় বই এসেছে।

তার লেখা নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ ও ‘নুরল দীনের সারাজীবন’ বাংলাদেশের মঞ্চনাটকের ইতিহাসে মাইলফলক হয়ে আছে।