শিল্পী হাশেম খানের জন্মদিনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
শিল্পী হাশেম খানের ৭৫তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, শেখ হাসিনার পক্ষ থেকে তার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল শিল্পীকে ফুলেল শুভেচ্ছা পৌঁছে দেন।
শিল্পী হাশেম খানের জন্মদিন উপলক্ষে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত আনন্দ উৎসবে তিনি শিল্পীর হাতে এ শুভেচ্ছা তুলে দেন।
হাশেম খান প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
