২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে পিএসসি চেয়ারম্যানের বিদায়ী সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ইকরাম আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 05:03 PM

Updated : 20 Aug 2022, 12:26 PM

বুধবার পিএসসি চেয়ারম্যান বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন বলে জানিয়েছেন প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য ইকরাম আহমেদ রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।”

“এসময় তিনি দায়িত্ব পালনকালে বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।”

প্রেস সচিব বলেন, “রাষ্ট্রপতি আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিদায়ী চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।”

এসময় রাষ্ট্রপতি বলেন, কর্মকমিশন একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান।

এই মর্যাদা ধরে রাখতে ইকরাম আহমেদের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন আবদুল হামিদ।

ইকরাম আহমেদ ২০১৩ সালের ২৪ ডিসেম্বর পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। এর আগে ২০০৯ সালের ২৯ জুলাই থেকে তিনি পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

বুধবার পিএসসিতে তার শেষ কর্মদিবস ছিল।