এরশাদ-রওশনকে বৈশাখী শুভেচ্ছা শেখ হাসিনার
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং থেকে মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
সরকার প্রধানের পক্ষে তার প্রটোকল কর্মকর্তা এস এম খুরশিদ-উল-আলম বিকালে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদের সহকারী একান্ত সচিব মো.মঞ্জুরুল ইসলামের কাছে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।
রওশন এরশাদের কার্ডটি পৌঁছে দেওয়া হয় তার সহকারী একান্ত সচিব এ কে এম আবদুর রহিম ভূঞার কাছে।
