২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জের ওসিকে প্রত্যাহার

ভোটে পক্ষপাতের অভিযোগ আসায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 06:11 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

ইউনিয়ন পরিষদ নির্বাচনে পক্ষপাতিত্বমূলক আচরণের কারণে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ইসির উপ সচিব সামসুল আলম।

তিনি জানান, মাহমুদুল ইসলামকে প্রত্যাহার করে একজন উপযুক্ত কর্মকর্তাকে এ থানায় পদায়নের জন্য বৃহস্পতিবার পুলিশ মহাপরিদর্শকের কাছে চিঠি দেওয়া হয়েছে।

এবার ছয় ধাপে ইউপি ভোট হচ্ছে। ইতোমধ্যে ২২ মার্চ ও ৩১ মার্চ দু’ধাপের ভোট শেষ হয়েছে। ৪ জুনের মধ্যে পরবর্তী চার ধাপের ভোট হবে।

ইউপি ভোটকে সামনে রেখে রূপগঞ্জ নিয়ে পাঁচ জন ওসিকে সরিয়ে দেওয়া হল।

ইসি কর্মকর্তারা জানান, এ পর্যন্ত ছয়জন ওসি ও একজন এসপিকে কমিশনে তলব করে সতর্ক করা হয়েছে। তিনজন উপজেলা নির্বাহী অফিসার ও চারজন ওসিকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বদলি করা হয়েছে।

ইসি সচিবালয়ের একজন জেলা নির্বাচন অফিসার ও একজন উপজেলা নির্বাচন অফিসারকে বদলি করা হয়েছে।

পুরনো খবর:

ইউপি ভোট: আইনশৃঙ্খলা নিয়ে ফের বসছে ইসি