২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ দফা দাবিতে কর্মচারী সমন্বয় পরিষদের সমাবেশ

শ্রমিক নির্যাতন বন্ধসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 06:21 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ট্রেড ইউনিয়ন ইন্টারন্যাশনাল পাবলিকক সার্ভিস ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করে তারা।

সমাবেশে বিশ্ব ট্রেড ইউনিয়ন বাংলাদেশ কমিটির নেতা ওয়াজেদুল ইসলাম খাণ বলেন, “বাংলাদেশে শ্রমিক-কর্মচারীদের উপর দমন-নিপীড়ন বন্ধ না করে প্রাইভেটাইজেশনের নামে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত নিচ্ছে সরকার। অবিলম্বে এই প্রথায় নিয়োগ বাতিল করতে হবে।”

বাসদ নেতা রাজেকুজ্জামান রতন বলেন, “প্রাইভেটাইজেশনের নামে উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে লুটেরা পুঁজিবাদী শ্রেনির স্বার্থে রাষ্ট্রীয় অর্থনীতির মেরুদণ্ড ভেঙ্গে ফেলা হচ্ছে।

“লক্ষ লক্ষ শ্রমিক-কর্মচারীকে কর্মচ্যুত করে পথে বসিয়ে দেওয়া হচ্ছে। অবিলম্বে এই নীতি বন্ধ করতে হবে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন সমাবেশে দাবিগুলো তুলে ধরেন।

দাবিগুলো হচ্ছে- শ্রমিক-কর্মচারীদের উপর দমন নিপীড়ন তথা বেসরকারীকরণ বন্ধ করা, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বাতিল করা, সচিবালয়ের সঙ্গে সারা দেশের কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য দূর করা, সচিবালয়ের মতো সিলেকশন গ্রেড ও ট্রেড ইউনিয়ন চালু করা।