২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেওয়ানি কার্যবিধি সংশোধনে সরকারের সায়

লিগ্যাল এইড অফিসারের কাছে আদালতের মামলা পাঠানোর বিধান যুক্ত কোড অব সিভিল প্রসিডিওর বা দেওয়ানি কার্যবিধি সংশোধনের প্রস্তাবে সায় দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 05:30 PM

Updated : 12 Apr 2022, 01:46 AM

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘কোড অব সিভিল প্রসিডিউর অ্যাক্ট’ সংশোধন প্রস্তাবে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ২০০০ সালের আইনগত সহায়তা প্রদান আইন অনুযায়ী দরিদ্র বিচার প্রার্থীদের আইনগত সহায়তা দিতে লিগ্যাল এইড অফিসার নিয়োগ করা হয়।

“কিন্তু বিদ্যমান আইনে এই লিগ্যাল এইড অফিসারদের কাছে মামলা পাঠানোর সুযোগ না থাকায় তারা আইনগতভাবে কিছু করতে পারেন না।”

এ কারণে দেওয়ানি আদালত থেকে লিগ্যাল এইড অফিসারের কাছে মামলা পাঠানোর বিধান যুক্ত করে আইন সংশোধন করা হচ্ছে বলে জানান শফিউল।

“এ আইন হলে সংশ্লিষ্ট কোর্ট লিগ্যাল এইড অফিসারের কাছে মামলা পাঠাতে পারবে।”

লিগ্যাল এইড অফিসারের কাছে মামলা গেলে তিনি দুই পক্ষকে নিয়ে ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি’ পদ্ধতিতে মামলার নিষ্পত্তি করতে পারবেন বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।