২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে প্রায় ১ কেজি সোনাসহ বিমানযাত্রী আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীকে আটক করে প্রায় এক কেজি সোনা জব্দ করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 10:39 PM

Updated : 12 Apr 2022, 01:45 AM

আটক মো. মোক্তার হোসেনের (৪৯) বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মঈনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে মোক্তার বিজি ০১৮৭ ফ্লাইটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।

গতিবিধি সন্দেহজনক মনে হলে তার সঙ্গে থাকা চুলা (গ্যাস বার্নার) থেকে ২২ টুকরা সোনার বার পাওয়া যায়, যার ওজন ৮৭৫ গ্রাম।

উদ্ধার সোনার আনুমানিক দাম বিশ লাখ টাকা জানিয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা বলেন, আটকের বিরুদ্ধে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে।