২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ বসছে ২৪ এপ্রিল

জাতীয় সংসদের দশম অধিবেশন বসছে ২৪ এপ্রিল। এটি হবে চলতি বছরের দ্বিতীয় অধিবেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 06:32 PM

Updated : 20 Aug 2022, 12:19 PM

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার ওই অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, ২৪ এপ্রিল বিকাল ৫টায় অধিবেশন বসবে। অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারিত হবে।

সংসদের নবম অধিবেশন শেষ হয় গত ২৯ ফেব্রুয়ারি, যা শুরু হয়েছিল ২০ জানুয়ারি। বছরের প্রথম সেই অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি।

সংবিধানের বিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংবিধানের বাধ্যবাধকতা মানতেই এই অধিবেশন। অধিবেশনের মেয়াদ সংক্ষিপ্ত হতে পারে।”