২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলাপুর রেলস্টেশনে সোনাসহ যুবক আটক

রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে পাঁচটি সোনার বারসহ এক যুবককে আটক করেছে রেল পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 02:57 PM

Updated : 20 Aug 2022, 12:18 PM

আটক পলাশ দাসের (২২) বাড়ি চাঁদপুরের কচুয়ায়।

সোমবার সকালে স্টেশনের তিন নম্বর প্লাটফর্ম থেকে পলাশকে আটক করা হয় বলে ঢাকা রেলওয়ে থানার এসআই মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে আসা তুর্ণা এক্সপ্রেস থামার পর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা পলাশের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তার শরীর তল্লাশি করে প্যান্টের বেল্টে গোঁজা সোনার বারগুলো পাওয়া যায়।”

সোনার বারগুলোর ওজন প্রায় ৬০০ গ্রাম বলে জানান তিনি।

“পলাশ ফেনী থেকে সোনা কিনে ট্রেনে উঠেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে,” বলেন এসআই সিরাজ।