২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়োডিনবিহীন লবণ বিক্রি, ৩ প্রতিষ্ঠানের জরিমানা

আয়োডিনবিহীন লবণ বিক্রি জন্য মজুদ করায় চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 07:48 PM

Updated : 12 Apr 2022, 01:42 AM

রোববার নগরীর সদরঘাটের মাঝিরঘাট এলাকার এমএন কবির এন্ড ব্রাদার্স, মেসার্স একে সল্ট ক্র্যাশিং ইন্ডাস্ট্রিজ ও মেসার্স আল কমল সল্ট ক্র্যাশিং ইন্ডাস্ট্রিজকে এ জরিমানা করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর অভিযানে নেতৃত্ব দেন।   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাজারজাতকরণের জন্য রাখা লবণের প্যাকেট পরীক্ষা করে আয়োডিনের অস্তিত্ব না পাওয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।”