২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দশ টাকা মূল্যের একটি ম্মারক ডাক টিকেট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 07:51 PM

Updated : 12 Apr 2022, 01:42 AM

একই সঙ্গে দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও অবমুক্ত করেন তিনি।

গণভবনে শনিবার বিকালে প্রধানমন্ত্রীর স্বাক্ষর সম্বলিত এবং বিশেষ সিলমোহর যুক্ত এই ডাক টিকেট ও খাম অবমুক্ত করা হয় বলে জানান তার উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন ।

রোববার দেশের সকল ডাকঘরে এই স্মারক ডাক টিকেট ও খাম মিলবে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।