২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তনু হত্যার প্রতিবাদে টরন্টোতে মানববন্ধন

শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহানের তনু হত্যাকারীদের বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে কানাডায় মানববন্ধন করেছে প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কানাডা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 02:41 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টরেন্টোর বাঙালি অধ্যুষিত ডেনফোর্থ এলাকায় সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন পেশার লোকজন এ মানববন্ধনে অংশ নেয়।

গত ২০ মার্চ রাতে ‍কুমিল্লা সেনানিবাস এলাকায় খুন হন ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী তনু। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

এই ঘটনায় তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডর কর্মচারী ইয়ার হোসেন একটি মামলা করলেও এখনও খুনিদের শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নাট্যকর্মী তনুর খুনিদের গ্রেপ্তারের দাবিতে ইতোমধ্যে সোচ্চার পুরো দেশ। সোশ্যাল মিডিয়ায়ও তা আলোচনার ঝড় তুলেছে।