ঢাকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক মারা গেছেন।
নিহতের নাম ফুল মিয়া (৪০)। তিনি গাইবান্ধার রিফায়েতপুরের ফরাসউদ্দিন ছেলে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ফুল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, চিকিৎসকরা দেখে তাকে মৃত ঘোষণা করেন।
ফুল মিয়া রায়েরবাগ খানকাহ শরিফ রোডে শনিবার সকালে রাস্তার পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন বলে পুলিশ জানিয়েছে।
গৃহবধূর লাশ উদ্ধার
হাজারীবাগে এক গৃহবধূ মারা গেছেন। তার নাম শারমিন সুলতানা সুমী (৩৬)।
পুলিশ কর্মকর্তা মোজাম্মেল বলেন, শনিবার দুপুর পৌনে ৩টার দিকে সুমীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাজারীবাগের মনেশ্বর রোডের ৮/ব নম্বর বাসায় স্বামী জাহাঙ্গীর মজুমদারের সঙ্গে সুমি থাকতেন।
বাথরুমের দরজা ভেঙে সুমীকে ঝুলন্ত অবস্থায় পেয়ে হাসপাতালে আনা হয় বলে স্বজনরা পুলিশকে জানিয়েছেন।
তবে সুমীর মৃত্যুর এই ঘটনাটি পুলিশ তদন্ত করবে।
