২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বংশালে সিগারেট ‘খেতে গিয়ে’ জুতা কারখানায় আগুন

রাজধানীর বংশালের আলুবাজারে একটি জুতার কারখানায় আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 07:05 PM

Updated : 20 Aug 2022, 12:16 PM

তারা হলেন, ‘জসিম সেন্ডেল এণ্ড সুজ’ নামের ওই কারখানার মালিক মো. জসিম (৩৭) এবং কর্মচারী মো. আলী আক্কাস (৫০) ও মো. আব্দুল্লাহ (২৫)।

ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, বৃহস্পতিবার বিকালে রাসেল নামে একজন তাদেরকে হাসপাতালে নিয়ে আসেন।

রাসেলের বরাত দিয়ে তিনি বলেন, “বিকালে আলুবাজারের একটি চারতলা ভবনের তিনতলার কারখানায় কাজ করার সময় একজন সিগারেট খেতে চাইলে দুর্ঘটনাবশত আঠার মধ্যে আগুন ধরে যায়। এত তিনজন দগ্ধ হন।”

পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, আক্কাসের শরীরের ১০ শতাংশ পুড়েছে; বাকি দুজন সামান্য দগ্ধ হয়েছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ভজেন কুমার সরকার বলেন, আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা তা নিভিয়ে ফেলে।