২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার গুলশানে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর গুলশানে বাণিজ্যিক ভবন সিম্ফনি টাওয়ারে অগ্নিকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2016, 12:13 AM

Updated : 20 Aug 2022, 12:14 PM

রোববার রাত সোয়া ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যায় বলে বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা ভজন সরকার জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আট তলা ওই ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।”

গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম সাড়ে ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুধু ধোঁয়া দেখা যাচ্ছে। মনে হচ্ছে না, আগুন অন্য তলায় ছড়াবে। দমকল বাহিনী কাজ করছে।”

রাত ১টায় তিনি জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।