সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চতুর্থ সম্মেলন সোমবার
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে সোমবার।
শনিবার দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কেন্দ্রীয় সভাপতি জনার্দন দত্ত নান্টু।
বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় ‘শিক্ষায় ব্যয় বৃদ্ধি রুখে দাঁড়াও’- স্লোগানে অনুষ্ঠেয় এই সম্মেলনের উদ্বোধন করবেন শিক্ষাবিদ অধ্যাপক অজয় রায়।
পরে বেলা ১২টায় রাজু ভাস্কর্য থেকে বের করা হবে শোভাযাত্রা।
লিখিত বক্তব্য কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইমরান হাবিব রুমন বলেন, “সম্মেলনে সাতটি দেশের ছাত্র প্রতিনিধিসহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।”
বিভিন্ন ইউনিটের সহস্রাধিক শিক্ষার্থী এই সম্মেলনে অংশ নেবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক নাসিরুদ্দিন প্রিন্স, সদস্য সজল বাড়ৈ ও হযরত আলী রাজীব প্রমুখ।
