২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলায় গেল ইউপি ভোটের ব্যালট

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট জেলাগুলোতে ব্যালট পেপার পাঠানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 11:40 AM

Updated : 11 Oct 2022, 07:57 PM

পুরনো খবর:

পৌরভোটের ব্যালট গেছে, ইউপির যাচ্ছে শুক্রবার

শুক্রবার সকালে রাজধানীর পাঁচটি প্রেস থেকে ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়।

আগামী ২২ মার্চ প্রথম ধাপের ৭৩২ ইউনিয়নে ভোট হবে।

এ উপলক্ষে দেশের ৩৬ জেলায় ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী সরবরাহ করা হয়েছে বলে নির্বাচন কমিশনের উপ-সচিব রকিব উদ্দিন মণ্ডল জানিয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তাদের প্রতিনিধিরা ব্যালট পেপার বুঝে নিয়েছেন বলে জানান তিনি।

ভোটের আগের দিন জেলা পর্যায় থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পৌঁছে দেওয়া হবে।

ভোট উপলক্ষে রোববার নির্বাচনী এলাকায় নামবে আইন শৃঙ্খলাবাহিনী।