২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ১৪০০ বোতল ফেনসিডিল, পিস্তলসহ গ্রেপ্তার ৫

রাজধানীর দারুস সালাম থেকে ১৪০০ বোতল ফেনসিডিল ও একটি বিদেশি পিস্তলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 03:53 PM

Updated : 11 Oct 2022, 07:57 PM

বুধবার রাতে বালুভর্তি একটি ট্রাক ও একটি প্রাইভেটকার থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয় বলে গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহমুদা আফরোজ লাকী জানান।

গ্রেপ্তার পাঁচজন হলেন- মো. মামুন, মো. লিটন, আরিফ হোসেন, সুমন ও মো. কাশেম।

মাহমুদা আফরোজ বলেন, ট্রাকে করে ফেনসিডিল ঢাকায় ঢুকছে এমন খবরে গোয়েন্দা পুলিশের একটি দল দারুস সালামে তল্লাশি শুরু করে।

“অভিযানের এক পর্যায়ে একটি প্রাইভেটকারে ২০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। ওই গাড়িতে থাকা মামুন, লিটন ও আরিফকে তখন গ্রেপ্তার করা হয়। মামুনের কোমরে একটি বিদেশি পিস্তল পাওয়া যায়।”

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বালুভর্তি একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে আরও ১২০০ বোতল ফেনসিডিল পাওয়া যায় বলে জ্যেষ্ঠ সহকারী কমিশনার জানান।

ওই ট্রাকের সঙ্গেই সুমন ও কাশেমকে আটক করা হয় জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় দারুস সালাম থানায় একটি মামলা হয়েছে।