মগবাজারে ফ্লাইওভারের রড মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু
ঢাকার ইস্কাটন এলাকায় নির্মাণাধীন মগবাজার ফ্লাইওভারের লোহার রড মাথায় পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
রমনা থানার উপ পরিদর্শক তাপস কুমার ঘোষাল জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ফ্লাইওভারের নিচে ইমন হোসেন (২৪) নামের ওই যুবকের মাথায় উপর থেকে লোহার রড পড়ে।
গুরুতর আহত অবস্থায় ইমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে উপ পরিদর্শক তাপস জানান।
