২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় নকল বৈদ্যুতিক তার পুড়িয়ে ধ্বংস

পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের এক কারখানায় অভিযান চালিয়ে ১২০ কয়েল নকল বৈদ্যুতিক তার ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 06:54 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত আমর্ড পুলিশ ব্যাটালিয়নের  (এপিবিএন) সদস্যদের সহযোগিতায় ‘স্যামসাং ক্যাবল ইন্ডাস্ট্রিজ’ নামের ওই কারখানায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা করিম।

এপিবিএন-৫ এ কর্মরত সহকারী পুলিশ সুপার এএসএম হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযানে ওই কারখানায় নকল ও নিন্মমানের বৈদ্যুতিক তার পাওয়া যায়।

কারখানার ব্যবস্থাপক মোহাম্মদ হোসেন ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার করায় তাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পুড়িয়ে ধ্বংস করা হয় নকল বৈদ্যুতিক তার, যার আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লাখ টাকা বলে তিনি জানান।

অভিযানে বিএসটিআই এর কর্মকর্তা মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।