‘সুষম বিশ্বশান্তি পুরস্কার’ পেলেন ঢাবি উপাচার্য
শিক্ষা ও শান্তির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ‘সুষম বিশ্বশান্তি পুরস্কার’ লাভ করেছেন।
কলকাতাভিত্তিক সিদ্ধার্থ ইউনাইটেড স্যোশাল ওয়েলফেয়ার মিশন নামে একটি সংগঠনের পক্ষ থেকে রোববার রাতে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে শ্রীলঙ্কার সংসদীয় পুনর্গঠন ও গণমাধ্যম বিষয়ক মন্ত্রী গায়েন্থা করুণাতিলেকা এবং ভুটানের সাবেক প্রধান বিচারপতি সোনম তবগেকেও এ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় উপাচার্য আরেফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ … এই পুরস্কার দেশের শিক্ষার প্রসারে আমাকে অনুপ্রেরণা যোগাবে।”
