ভুটানের রাজ মাতা আসছেন সোমবার
বাংলাদেশে পাঁচদিনের সফরে আসছেন ভুটানের সাবেক রাজা জিগমে সিংগে ওয়াংচুকের তৃতীয় স্ত্রী ও বর্তমান রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুকের মা শেরিং পেম ওয়াংচুক।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভুটানের কুইন মাদার বা রাজ মাতা শেরিং পেম ওয়াংচুকের এ সফর সোমবার শুরু হবে।
ভুটানের বিভিন্ন যুব উন্নয়ন প্রকল্প পরিচালনাকারী স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট ফান্ডের (ওয়াইডিএফ) প্রেসিডেন্টও শেরিং পেম ওয়াংচুক।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওয়াডিএফের ভাইস প্রেসিডেন্ট প্রিন্সেস চিমি ইয়াংযম ওয়াংচুক তার সফরসঙ্গী হিসেবে থাকবেন। তাদের সঙ্গে থাকবে ওয়াডিএফের পাঁচ সদস্যের একটি দলও।
বাংলদেশ সফরকালে ভুটানের রাজ মাতা শেরিং পেম ওয়াংচুক প্রধানমন্ত্রী শেথ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও জাতীয় জাদুঘর পরিদর্শন করবেন।
গ্রামীণ উন্নয়ন কর্মসূচি দেখতে ব্র্যাকের একটি আঞ্চলিক কার্যালয়ও পরিদর্শন করবেন তিনি।
আগামী ১৮ মার্চ ঢাকা ছাড়ার আগে টেক্সটাইল, গার্মেন্ট ও সিরামিক প্রকল্প দেখতে বেক্সিমকোর একটি শিল্প পার্কেও যাবেন ভুটানের কুইন মাদার।
