২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাবতলীতে দুই বাসে আগুন

রাজধানীর গাবতলীতে ‘খালেক বালুর মাঠে’ রাখা দুটি বাস পুড়ে  গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 07:14 PM

Updated : 20 Aug 2022, 12:07 PM

রোববার সন্ধ্যায় একসঙ্গে কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা গেলেও এর কারণ জানাতে পারেননি পুলিশ।

দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে টিআর ট্রাভেলস পরিবহনের দুটি বাস পুড়ে গেছে। আর দুটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুন লাগার খবর পেয়েই দমকল বাহিনীর সদস্যরা এসে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।  

এর আগে গাবতলী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই জাহানুর রহমান সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, সেখানে বেশ কয়েকটি গাড়ি রাখা ছিল। তিনি নিজেও আগুন জ্বলতে দেখেছেন।