২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকল্পে নিয়োগ থেকেই চাকরিকাল গণনার দাবি

প্রকল্প থেকে স্থায়ী নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের চাকরি শুরুর সময় থেকে সময় গণনার দাবি জানিয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারী সম্মিলিত ঐক্য পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2016, 07:25 PM

Updated : 20 Aug 2022, 12:07 PM

শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম এ দাবি জানান।

তিনি বলেন, “সরকারি বিভিন্ন প্রকল্পের অধীনে উন্নয়ন বাজেটে নিয়োগপ্রাপ্ত হলেও পরে সরকার তাদের স্থায়ীভাবে রাজস্ব বাজেটে নিযুক্ত করে।

“এদের ক্ষেত্রে চাকরির শেষ জীবনের ভাতা ও সিলেকশন গ্রেডের ক্ষেত্রে প্রকল্প (উন্নয়ন বাজেট) থেকে নিয়োগের তারিখ ধরতে হবে।”

তিনি বলেন, জাতীয় বেতন স্কেল ১৯৭৩, ৭৭, ৮৫, ৯১ ও ১৯৯৭ গেজেট নোটিফিকেশন দ্বারা বিষয়টি অনেক পূর্বেই মীমাংসিত বিষয়।

সংগঠনের আহ্বায়ক তোফায়েল আহমেদ বলেন, “উন্নয়ন বাজেটে চাকরি করে পরে রাজস্ব বাজেটে যাওয়ার পর চাকরিতে প্রবেশের সময় কেন রাজস্ব বাজেটে নিয়োগ পাওয়ার সময় থেকে ধরা হবে?  আগে এমন ঘটনা কোনো সময় ঘটেনি। মহামান্য হাই কোর্ট আমাদের পক্ষ রায় দিয়েছ। আমরা এর বাস্তবায়ন চাই।”