২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের আসনের নিচে আড়াই কেজি সোনা

ঢাকার শাহজালাল বিমানবন্দরে একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে আড়াই কেজি সোনা উদ্ধার করেছেন ঢাকা কাস্টম হাউজের কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 09:31 AM

Updated : 20 Aug 2022, 12:06 PM

বৃহস্পতিবার রাত ১টার দিকে সিঙ্গাপুর এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে ওই সোনা উদ্ধার করা হয় বলে কাস্টমসের সহকারী পরিচালক শহীদুজ্জামান সরকার জানান।

তিনি জানান, রাত ১২টার দিকে উড়োজাহাজটি অবতরণ করার পর সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় একটি আসনের নিচে মোজায় মোড়ানো ছয়টি সোনার বার পাওয়া যায়।

আড়াই কেজি ওজনের ওই সোনার বাজার মূল্য আনুমানিক সোয়া কোটি টাকা বলে শহীদুজ্জামান জানান।