২০২১ সালের ইউটসা সম্মেলন বাংলাদেশে
ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্সের (ইউটসা) ২০২১ সালের সম্মেলন বাংলাদেশে হতে যাচ্ছে।
এই তথ্য জানিয়েছেন।
তিনি লিখেছেন, “বাংলাদেশ এমন এক সময় এই বড় ইভেন্ট আয়োজনের জন্য মনোনয়ন পেয়েছে, যে সময়টি বর্তমান সরকারের ‘রূপকল্প ২০২১’ বাস্তবায়নের বছর। ২০২১ সালে তথ্যপ্রযুক্তি বিষয়ক এই আয়োজনের স্বাগতিক হওয়ার সুযোগ পাওয়া বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি।”
ইউটসা একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে তথ্য প্রযুক্তি শিল্প নিয়ে কাজ করে। বিশ্বজুড়ে ৮৩টি জাতীয় প্রতিষ্ঠান এই সংগঠনটির সদস্য।
২০১৪ সাল পর্যন্ত প্রতি দুই বছর অন্তর সম্মেলনের আয়োজন করা হলেও চলতি বছর ব্রাজিলে অনুষ্ঠিত সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতিবছর অনুষ্ঠিত হবে সম্মেলন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ইউটসার পরিচালনা পর্ষদের সভায় সংখ্যাগরিষ্ঠ পরিচালকদের ভোটে বাংলাদেশ ২০২১ সালের সম্মেলনের স্বাগতিক দেশ নির্বাচিত হয়।
