২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়া সংগঠক ফজলুল হক আর নেই

ক্রীড়া সংগঠক ও একাত্তর মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান প্রকৌশলী ফজলুল হক খান মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 05:51 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

Image
ফজলুল হক খান

ফজলুল হক খান

বুধবার বেলা ১২টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে স্বজনরা জানিয়েছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

দীর্ঘদিন ফুসফুসের জটিলতায় ভুগছিলেন ফজলুল হক।

একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবুর বাবা ফজলুল হক পেশাগত জীবনে গণপূর্ত অধিদপ্তরের উপ-প্রধান প্রকৌশলী হিসেবে অবসরে যান।

আশির দশকে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।